মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে কঠোর অবস্থানে পবা হাইওয়ে পুলিশ

© টিডিসি ফটো

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে আটক অভিযান পরিচালনা শুরু করেছেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চলাচলরত নছিমুন, করিমুন, ভটভটি, থ্রি-হুইলার, ইজিবাইক, অটোভ্যানসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে এই অভিযান পরিচালিত হচ্ছে।

বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় ও পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগী হিসাবে ছিলেন পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম।

পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জাতীয় ও আঞ্চলীক মহাসড়কে চলাচলরত নছিমুন, করিমুন, ভটভটি, থ্রি-হুইলার, ইজিবাইক, অটোভ্যানসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, মহামান্য হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬