সনদপত্র তুলতে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু

২৭ নভেম্বর ২০২০, ০৮:২৭ PM
দুর্ঘটনার কবলে পড়া অটোরিক্সা

দুর্ঘটনার কবলে পড়া অটোরিক্সা © সংগৃহীত

সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের কারিগরপাড়া সংলগ্ন পেয়ারাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কলেজছাত্রীর নাম রাবানা চাকমা (১৮)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কলেজছাত্রী রাবানা চাকমা বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ির এলাকার প্রিয়ব্রত চাকমার মেয়ে।

স্থানীয় সংবাদকর্মী চাউচিং মারমা জানিয়েছেন, আমার ভাইয়ের মেয়ে রাবানা রাজস্থলী কলেজ থেকে এসএইচসি পাস করেছে। তার পরিবার বিলাইছড়ি এলাকায় থাকে। পাসের সনদপত্র তুলতে বাঙালহালিয়ার উদ্দেশ্যে দুপুরে রওনা করে সে। তবে সনদপত্র নেয়ার আগেই সব স্বপ্ন শেষ করে আমাদের থেকে চিরবিদায় জানিয়েছে রাবানা।

চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রাইখালীর কারিগরপাড়া ও বাঙালহালিয়ার মাঝামাঝি পেয়ারা বাগান এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাবানা চাকমা নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য দুই যাত্রীকে উদ্ধার করে কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেয়া হয়েছে। তবে আহতরা বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছেন।

ট্যাগ: মৃত্যু
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬