প্রতিহতের ডাকের মধ্যেই চট্টগ্রামে মামুনুল হক

২৭ নভেম্বর ২০২০, ০৪:৪৫ PM
মামুনুল হক

মামুনুল হক © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতারা। কিন্তু এ ঘোষণার মধ্যেই চট্টগ্রামে এসে হাটহাজারীতে অবস্থান করছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী হাটহাজারীতে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওলানা মামুনুল হক রাতেই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি হাটহাজারীতে অবস্থান করেছেন। আজকে হাটহাজারীতে আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে তিনি বক্তব্য রাখবেন।

এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ ইস্যুতে ছাত্রলীগ-যুবলীগ প্রতিহতের ঘোষণা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে মামুনুল হকের চট্টগ্রামে আসা নিয়ে নানাধরনের গুঞ্জন তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকেও মামুনুলের অবস্থান নিয়ে সুষ্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেছেন, কুলাঙ্গার মামুনুল হককে চট্টগ্রামের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা ছাত্রলীগের কর্মীরা মামুনুলকে প্রতিরোধে প্রস্তুত আছি। এই চট্টগ্রামে যেন তাকে আনা না হয়। চট্টগ্রামে মামুনুল এলে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে, তার জন্য তাকে যারা চট্টগ্রামে আনবেন তারাই দায়ী থাকবেন।

হাটহাজারী উপজেলার পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থা নামে একটি সংগঠনের আয়োজনে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে শুক্রবার (২৭ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মামুনুল হকের। সন্ধ্যায় এশার নামাজের পর তার বক্তব্য রাখার কথা প্রচার করেছে সংস্থাটি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামুনুল হক সাহেব এসেছেন কি না আমাদের জানা নেই। এটি যারা তাকে হাটহাজারীতে আনছেন, তারা জানবেন। তবে হাটহাজারীর পরিস্থিতি এখন শান্ত আছে।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬