করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৬

২৫ নভেম্বর ২০২০, ০৪:৪২ PM
করোনায় মৃত ব্যক্তির জানাজার নামাজ

করোনায় মৃত ব্যক্তির জানাজার নামাজ © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হন আরও ২ হাজার ১৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৪ হাজার ১৪৬ জনে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৯৬ হাজার ১৫০।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩০২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন।

সাউন্ড বক্স বাজিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে …
  • ২২ মার্চ ২০২৬
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
  • ২২ মার্চ ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • ২২ মার্চ ২০২৬
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক
  • ২২ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সব স্কুলে সশরীরে ক্…
  • ২২ মার্চ ২০২৬
আজ ঝড় হতে পারে যেসব জেলায়
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence