করোনার সেকেন্ড ওয়েভ, কঠোর পদক্ষেপ নেয়া হবে: কাদের

২৪ নভেম্বর ২০২০, ০৩:১৮ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

দেশে শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ নভেম্ব) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।

করোনা পরিস্থিতি মোকাবেলার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নতুন করে লকডাউন আসতে পারে কি না? এ ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি। গতি-প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে সেটাই কঠোর সিদ্ধান্ত।’

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence