ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করায় ইউপি সদস্য গ্রেফতার

২৪ নভেম্বর ২০২০, ০২:৪৮ PM
স্বরবিন্দু সরকার তপন

স্বরবিন্দু সরকার তপন © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইউপি সদস্য স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে এবং ৫নং আন্দিউড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এর আগে সোমবার এ ঘটনায় আন্দিউড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, বাদী তার আরজিতে উল্লেখ করেছেন, তপন সরকার প্রধানমন্ত্রী, সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীকে নিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার মতো লাইভে এসে মন্তব্য করেন।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করা হয়।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence