দুর্ঘটনার ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

২২ নভেম্বর ২০২০, ১১:২৩ AM

© ফাইল ফটো

সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান বলেন, রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর স্টেশনে সন্ধ্যা সাতটার দিকে পৌঁছায়। যাত্রাবিরতির পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। ৭টা ১০ মিনিটের দিকে ট্রেনটি মুড়লী রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় যশোরের নওয়াপাড়া থেকে কয়লাবোঝাই একটি ট্রাক যশোর-খুলনা মহাসড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি বন্ধ গেট ভেঙে রেলক্রসিংয়ে উঠে পড়ে। ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে।

ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালক আকবর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকের সহকারী। তাঁর নাম জানা যায়নি। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্টেশনমাস্টার আরও বলেন, দুর্ঘটনার পর চারটি ট্রেনের চলাচল বন্ধ ছিল। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬