পৌরসভা-ইউপি নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

২১ নভেম্বর ২০২০, ০৭:২৯ PM
ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন © ফাইল ফটো

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন। শনিবার (২১ নভেম্বর) বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিও দেয় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকারের এই নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে এবার তৃণমূল থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন দলের নায়েবে মাওলানা আব্দুল হক আজাদ। এতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের ও আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম প্রমুখ।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬