উত্তরায় নির্মাণাধীন ভবনে বোমা

২০ নভেম্বর ২০২০, ০৬:৫২ PM
বোমা

বোমা © সংগৃহীত

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে বোমা রয়েছে এমন খবর পেয়ে একটি নির্মাণাধীন বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কাজ শুরু করে পুলিশ।

ঘটনাস্থলে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছেন। আর ভেতরে ঢুকে বোমা নিস্ক্রিয়করণে কাজ করছে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।

ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম বলেন, ‘বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমার সন্ধান পেয়েছি। বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নির্মাণাধীন এই ভবনে কারা, কী উদ্দেশ্যে বোমা মজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে।’

ট্যাগ: রাজধানী
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close