সংসদে অটো পাসের সমালোচনা

১৯ নভেম্বর ২০২০, ১০:০৮ PM

© ফাইল ফটো

চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটো পাস দেওয়ার সমালোচনা করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী ভাষণে বিরোধী দলীয় উপ নেতা তার বক্ত্যের যুক্তি তুলে ধরেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, অফিস-আদালত, মিল-কারখানা, দোকানপাট, যানবাহন, হাটবাজার কোনো কিছুই বন্ধ রাখা হচ্ছে না। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ রাখার যৌক্তিকতা দেখি না। আমি মনে করি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবে গত মার্চ থেকে অদ্যবদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ এবং অটো পাস সিস্টেম চালু করা হয়েছে। শিক্ষার মতো মৌলিক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রাখার নামে দেশ ও জাতির ভবিষ্যৎ ব্যাহত করা হচ্ছে। এটা কখনোই মঙ্গলজনক নয়।

তিনি বলেন, পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখে সবাইকে অটো পাস দেওয়াতে মেধাবী ছাত্রদের প্রতি অবিচার করা হচ্ছে। কাজেই বিষয়টি বিবেচনা করা উচিত যে যারা অনুপস্থিত থাকতে চান তাদের সেই সুযোগ দেওয়া উচিত।

জিএম কাদের বলেন, যারা অটো পাস চান তাদের অটো পাসের সুযোগ দেওয়া উচিত। কিন্তু যারা ক্লাস করতে চান তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। যারা পরীক্ষা দিতে চান তাদের পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। এটাকে ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার নয়। শিক্ষা মন্ত্রণালয় একটু চেষ্টা করলে করতে পারে।

এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও একাধিকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের। গত ১ নভেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত অনুষ্ঠানে কাদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলে দেয়া উচিত।

পিএসএলে দল পেলেন প্রোটিয়া তারকা
  • ২২ মার্চ ২০২৬
হাদি হত্যা মামলা: সীমান্ত দালাল ফিলিপ সাংমা ১৪ দিনের জেল হে…
  • ২২ মার্চ ২০২৬
৫ ঘণ্টা পর রেললাইন থেকে সরানো হলো বাস, ট্রেন চলাচল স্বাভাবিক
  • ২২ মার্চ ২০২৬
ফিতরার নামে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, আটক ২ জামায়াতকর্মী
  • ২২ মার্চ ২০২৬
ঈদে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবি ছাত্রশিবিরের …
  • ২২ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence