কাল প্রধানমন্ত্রীর চাচীর কুলখানি

১৯ নভেম্বর ২০২০, ০৮:১৫ PM
শেখ রাজিয়া নাসের

শেখ রাজিয়া নাসের © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ আবু নাসেরের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের কুলখানি আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দিনব্যাপী কোরআন খতমসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা টুঙ্গিপাড়া, বাগেরহাট ও খুলনায় বিশেষ দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে শেখ রাজিয়া নাসেরসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট-এর সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদি শেখ রাজিয়া নাসের গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। পরদিন মঙ্গলবার তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার পর তাঁর চাচী রাজিয়া নাসের তাঁকে মাতৃস্নেহে আগলে রাখেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অভিভাবক।

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসীর ট্রলারডুবি…
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
  • ১৫ এপ্রিল ২০২৬