হ্যামিলিনের বাঁশিওয়ালার মত ক্ষমতা রয়েছে পুলিশের: আইজিপি

১৯ নভেম্বর ২০২০, ০৭:২২ PM
আইজিপি ড. বেনজীর আহমেদ

আইজিপি ড. বেনজীর আহমেদ © ফাইল ফটো

পুলিশের ভাল কাজের জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মত মানুষ তাদেরকে অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর রাজারাবাগে সহকারী পুলিশ কমিশনারদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশের রয়েছে হ্যামিলিনের বাঁশিওয়ালার মত ক্ষমতা। পুলিশের একজন ডিসি, এডিসি, এসি ও থানার ওসি হবে তার এলাকার সবচেয়ে জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব। তাদের কাজের জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মত মানুষ তাদেরকে অনুসরণ করবে বলে প্রত্যশা ব্যক্ত করেন পুলিশ প্রধান।

ড. বেনজীর আহমেদ বলেন, ভাল কাজ করলে মানুষ যে ভালোবাসে, তার প্রমাণ করোনার সময় পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভার তৃতীয় ও শেষ দিনে প্রধান অতিথির বক্তৃতায় ডিএমপিতে কর্মরত সহকারি পুলিশ কমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আগে দর্শনধারী পরে গুন বিচারী। পুলিশ অফিসার হিসেবে সবসময় আপনাদের মনে রাখতে হবে আপনার আচরণ, ব্যবহার, কথাবার্তা ও চালচলন সবকিছু জনগণ প্রত্যক্ষ করছে। এজন্য ইউনিফর্মের গৌরব নিয়ে চাকরিটা করতে হবে। আমরা পত্র-পত্রিকার নিউজ হতে চাই না, আমরা নিউজ দিতে চাই’।

আইজিপি বলেন, সারাদেশের থানাগুলোতে ৬ হাজার ৯১২টি বিট রয়েছে। বিট পুলিশিং কার্যক্রম আরও মনোযোগ সহকারে করতে হবে। থানা এলাকার প্রতিটি পরিবারের খবর পুলিশের কাছে থাকতে হবে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের আয়না ও পতাকা বহনকারী ইউনিট। এই গৌরব নিয়ে আপনাদের জনসেবায় কাজ করতে হবে। পুলিশের রয়েছে প্রচুর আইনী ক্ষমতা। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে সেবা দিতে হবে।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬