যুবলীগের কমিটিতে ভর্তি জালিয়াত চক্রের সদস্য

১৯ নভেম্বর ২০২০, ০৫:৪০ PM
সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন রানা

সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন রানা © সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের এক বছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। কমিটির গুরুত্বপূর্ণ অনেক পদে নতুন মুখ দেখা গেছে। সংগঠনটির ঘোষিত কমিটিতে সদস্য হিসাবে পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িত থাকার দায়ে আজীবন বহিস্কার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন রানা।

গত ১৪ নভেম্বর রাতে সন্মেলনের প্রায় বছরখানেক পরে ঘোষিত যুবলীগের এই কমিটিতে ১২৯ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ও আলাদাভাবে ২০০ সদস্য নিয়ে গঠন করা হয় কেন্দ্রীয় কমিটি। ২০০ সদস্যের তালিকায় ১৮৬ নম্বরে আছে মহিউদ্দিন রানা।

এর আগে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার আগের রাতে একটি হল থেকে পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন রানাসহ আরও ২ ছাত্রলীগ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন তাঁদের কাছে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ডের মতো দেখতে জালিয়াতি করার ডিভাইস ও মুঠোফোনে প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল।

শেরপুরে জন্ম নেওয়া মহিউদ্দিন রানা সেই সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-জাকিরের কমিটিতে সহ-সম্পাদক ছিলেন। অভিযোগ ওঠার সাথে সাথে দায় এড়াতে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয় রানাকে।

এরপর ২০১৮ সালের ৩০ জানুয়ারি মত ১৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিস্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ১৪ জনের মাঝে মহিউদ্দিন রানাও। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জালিয়াতদের ডিজিটাল ডিভাইস সরবরাহ করেছেন।

তবে সংগঠনের কারও বিরুদ্ধে জালিয়াতি-চাঁদাবাজি-ক্যাসিনোবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, সংগঠনের কারও বিরুদ্ধে জালিয়াতি-চাঁদাবাজি-ক্যাসিনোবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close