জন্মদিনের পরের দিনই আনিকার আত্মহত্যা

১৯ নভেম্বর ২০২০, ০৪:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

জন্মদিনের পরের দিনই গলায় ফাঁস দিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম আনিকা তাবাসুম (১৪)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়া পাড়া গার্ডেন রোড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে আনিকাকে রুমে দেখতে না পেরে তাকে খুঁজতে শুরু করে। পরে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে বাথরুম থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আনিকার বাবা মোহাম্মদ হান্নান জানান, বাসায় বাথরুমের ঝর্ণার সঙ্গে গামছা পেচিয়ে ফাঁস নেয় সে। আমরা অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। সে মেরাদিয়া নিউ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

তিনি বলেন, ‘গতকাল তার জন্মদিন ছিল। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে আমরা বলতে পারছি না ‘

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬