বাস পোড়ানোর মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীর জামিন

১৮ নভেম্বর ২০২০, ০২:১৩ PM
রাজধানীতে বাস পোড়ানো

রাজধানীতে বাস পোড়ানো © ফাইল ফটো

রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক, ঢাকা-১৮ উপনির্বাচনের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনসহ ১২০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মো. মীর হেলাল।

এ বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসানের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনায় আজ সকালে ১৩টি মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন বিএনপির শতাধিক নেতাকর্মী। পরে আদালত তাদের জামিন দেন। সেই সঙ্গে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিল করতে বলা হয়েছে।

এর আগে আজ সকালে আগাম জামিন নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপ-নির্বাচনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী আদালতে উপস্থিত হন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে ১০টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬