শিক্ষা সচিবসহ চার জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৭ নভেম্বর ২০২০, ০৭:৫৪ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

আদালতের আদেশ অমান্য করে শিক্ষকদের এমপিও সুবিধা না দেওয়ায় চার জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তারা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), শিক্ষা মন্ত্রণালয়ের আরেক সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজিকে) এবং কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের (ডিজিকে) ওপর এই রুল জারি করা হয়েছে।

চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আজ রিট কারীদের পক্ষে শুনানিতে- আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

তিনি বলেন, ৬ জন শিক্ষক এমপিও না পাওয়ার কারণে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি এসব শিক্ষদের এমপিও সুবিধা দেওয়ার জন্যে ৬০ দিন সময় দেন বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। কিন্তু আদালতের আদেশ বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করার পর এ রুল জারি করেন। রিটকারীরা হলেন, আজিজুর রহমান ও নুরুল আলম।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬