পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে: আইজিপি

১৫ নভেম্বর ২০২০, ০৬:২৩ PM
আইজিপি বেনজীর আহমেদ

আইজিপি বেনজীর আহমেদ © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের প্রতি মানুষের অনেক প্রত্যাশা বেড়েছে, মানুষের সঙ্গে কোনোমতেই খারাপ ব্যবহার করা যাবে না। তোমার ব্যবহারের ওপর নির্ভর করে পুরো বাহিনীর সম্মান। আমরা যা কিছু করি দেশের জন্য করি।

আজ রবিবার রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ২ লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কনস্টেবলদের, এরপর এএসআই ও এসআইদের বড় একটি সংখ্যা রয়েছে। এই বড় অংশের সবাই ঠিক থাকলে বাহিনীও ঠিক থাকবে। তুমি বাহিনীর কনিষ্ঠ সদস্য হলেও তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত ১০ বছরে প্রধানমন্ত্রীর বদৌলতে পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে। তোমরা যত বেশি ভালো কাজ করবে, তত ভালো থাকবে।

তিনি বলেন, মানুষের স্বপ্নের দ্বার উন্মুক্ত। আমরা বিভাগীয় শহরে ৮টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। যেখানে শ্রেষ্ঠ শিক্ষক দিয়ে আমাদের সন্তানদের লেখাপড়া করানো হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হার্টে রিং বসানো, ডায়ালাইসিস ও ক্যানসার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে।’

সৎভাবে জীবনযাপনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, সন্তানকে বড় হওয়ার প্রেরণা দেও, তাকে মানুষের মতো মানুষ বানাও। যাদের কাছে অবৈধ অর্থ আছে, তাদের সন্তান ভালো মানুষ হয় না। আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যয়ের অভ্যাস তৈরি করলে সৎভাবে জীবনযাপন করা যায়।

পুলিশ সদস্যদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, করোনাকালে ভালো কাজ করেছ বলে মানুষ পুলিশকে মাথায় তুলে রেখেছে। করোনার সময়টায় পুলিশের সেবায় সন্তুষ্ট হয়ে নাম না জানা অনেক মানুষ পুলিশ সম্পর্কে পজিটিভ দিক তুলে ধরেছেন। করোনায় আক্রান্ত হয়ে আমাদের ৭৪ জন পুলিশ সদস্য শাহাদতবরণ করেছেন। ২০ হাজারেরও বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, পুলিশের কাজ হলো- সকলের সন্তুষ্টি অর্জন করে কাজ করা। সর্বক্ষেত্রে শক্তি ব্যবহার না করে মাথার বুদ্ধি ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, আমরা এই চাকরিটা গর্বের সঙ্গে করতে চাই, মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে চাই, আমি পুলিশ। আমাদের কাজের জন্য মানুষ আমাদের সম্মান করবে।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬