করোনায় সশস্ত্র বাহিনীর ১৯৯ সদস্যের মৃত্যু

১৪ নভেম্বর ২০২০, ০৯:২০ PM
লোগো

লোগো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ২০ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্য মারা গেছেন ১৭৯ জন। সর্বমোট মারা গেছেন ১৯৯ জন।

আজ শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত সদস্য ও তাদের পরিবারের মধ্যে ১৫ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সুস্থ হয়ে কর্মস্থলে এবং বাসায় ফিরেছেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ৪৭৫ জন সশস্ত্র বাহিনীর সদস্য দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

গত ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৪৩৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে আইএসপিআর।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬