হুমায়ূন আহমের জন্মদিনে শাকিবের আবেগি স্ট্যাটাস

১৩ নভেম্বর ২০২০, ০৯:১৩ PM
শাকিব খান ও হুমায়ূন আহমে

শাকিব খান ও হুমায়ূন আহমে

শ্রদ্ধেয় স্যার, পাঠবিমুখ জনগোষ্ঠীর মনে বইয়ের প্রতি ভালোবাসা, বই পড়ার প্রতি আগ্রহ জন্মেছে আপনার বই পড়ে। আপনার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, বাকের ভাই ও শুভ্রসহ অসংখ্য চরিত্র অমর হয়ে থাকবে। গল্পকার-উপন্যাসিক পরিচয় ছাপিয়ে নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আপনি নন্দিত।

শিল্প-সংস্কৃতির যেখানে স্পর্শ করেছেন সেখানেই সাফল্য পেয়েছেন। তাই কোনোকিছু দিয়ে আপনাকে মূল্যায়ন করা সম্ভব নয়। স্যার, আপনি সবকিছুর উর্ধ্বে। শারীরিকভাবে আপনি আমাদের মাঝে নেই। তারপরেও কোটি মানুষের মনে আছেন খুব বড় জায়গা জুড়ে।

এটাই একজন নন্দিত লেখকের সার্থকতা। আপনি কত বড় লেখক তার প্রমাণ মৃত্যুর পরেও আপনার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। যুগের পর যুগ এভাবেই আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে কোটি বাঙালি।

আপনাকে কোনোকিছু দিয়ে মূল্যায়ন করলেও হয়তো কম হয়ে যাবে। যেখানেই আছেন, শান্তিতে থাকুন স্যার। শুভ জন্মদিন। -ফেসবুক থেকে

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬