শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন, বিএনপির অভিযোগ জেনারেল: ইসি সচিব

১৩ নভেম্বর ২০২০, ০৯:৩০ AM
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর © টিডিসি ফটো

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, কোথাও কোনো খারাপ খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বিকাল ৪টার দিকে আমাকে যেটা জানিয়েছে, তাতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছেন। ঢাকায় আনুমানিক ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছে।’

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে দেখা করে।

বৈঠকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মো. রফিকুল ইসলাম, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিব মো. আলমগীর অংশ নেন।

বৈঠকে বিএনপি বিভিন্ন অভিযোগ করে এ নির্বাচন বাতিল ও নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে।

বিএনপি প্রতিনিধির অভিযোগের বিষয়ে সচিব বলেন, ‘তাদের এটা জেনারেল অভিযোগ। তারা এটা সবসময় বলে আসেন যে, তাদের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি, বাসায় গিয়ে ভয় দেখায়, বের হলে ধরে নিয়ে যায়- এ ধরনের। তবে তারা সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেননি।’

প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ইসি। এ বিষয়ে সচিব বলেন, ‘বিএনপিকে কমিশন বলেছে, প্রমাণ দেন, যদি বাতিল করার মতো হয় তাহলে আমরা ভোট বাতিল করব। কিন্তু প্রমাণ না দিতে পারলে তো বাতিল করার সুযোগ নেই। আমাদের কাছে যে তথ্য, তাতে এ ধরনের ঘটনা আমাদের কাছে আসেনি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬