ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের হাবিবের জয়

১২ নভেম্বর ২০২০, ০৮:৫৪ PM
আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান

আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ভোট ৫ হাজার ৩৬৯। এছাড়া গণফ্রন্টের কাজী মো শহিদুল্লাহ পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস’র মো. ওমর ফারুক পেয়েছেন ৯১ ভোট ও প্রগতিশীল গণতান্ত্রিক দল মো. মহিবুল্লাহ বাহার পেয়েছেন ৮৭ ভোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন। এ আসনে মোট ভোট পেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।

তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি। মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। ভোটের শতকরা হার ১৪.১৮।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬