হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক নেতা

১১ নভেম্বর ২০২০, ১২:১২ AM
শাখাওয়াত হোসেন সাকু

শাখাওয়াত হোসেন সাকু © সংগৃহীত

হেলিকপ্টারে চড়ে বিয়ে করছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর পৌর সভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়।

ছাত্রলীগের ওই নেতার নাম শাখাওয়াত হোসেন সাকু। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার শাখাওয়াত হোসেন সাকু বিয়ে করতে যান সদর পৌর সভার মুকুন্দী গ্রামে। মুকুন্দী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে মোসা. শাহিনুর আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বড় শাখাওয়াত হোসেন সাকু। দুপুর ২টা ৪৫ মিনিটে ফের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কনের বাড়িতে বিয়ে শেষে নববধূকে নিয়ে ৪টা ১০ মিনিটে নিজ বাড়িতে পৌঁছান। বরের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত ৭-৮ কিলোমিটার দূরে হতে পারে।

এলাকাবাসীরা জানান, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের ভাতিজা শাখাওয়াত হোসেন সাকুর বিয়ের অনুষ্ঠান দেখার জন্য শত শত উৎসুক জনতা ওই গ্রামে গিয়ে ভিড় জমায়। বর ও কনেকে একনজর দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ উপস্থিত হয়।

ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সাকু জানান, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করব। সেই ইচ্ছ পূরণ হয়েছে। বর্তমানে আমি ছাত্রলীগের কোনো কমিটিতে না থাকলেও ভবিষ্যতে যুবলীগের কমিটিতে ভালো অবস্থানে থাকব বলে আশা করছি।

অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬