করোনায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষের মৃত্যু

০৮ নভেম্বর ২০২০, ০৫:২৮ PM
অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান

অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান (৫৭) মারা গেছেন। রোবাবর (৮ নভেম্বর) ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

গত ১৪ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন ওয়াহিদুজ্জামান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে নেওয়া হয়। সেখানে ২০ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে অধ্যক্ষের মৃত্যুর খবর পেয়ে সরকারি আকবর আলী কলেজে শোকের ছায়া নেমে এসেছে। বহু শিক্ষার্থী ছুটে আসেন কলেজে। অনেককেই তাদের প্রিয় শিক্ষকের জন্য চোখের পানি ফেলতে দেখা যায়। কান্নায় ভেঙ্গে পড়েন তার সহকর্মী শিক্ষক-কর্মচারীরা।

সরকারি আকবর আলী কলেজের উপাধ্যক্ষ আসহাবুল হক জানান, ওয়াহিদুজ্জামান অধ্যক্ষ হিসেবে প্রায় ৪ বছর এই কলেজে কর্মরত ছিলেন। তিনি দুই পুত্র সন্তানের জনক। মরহুম অধ্যক্ষের মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬