শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়: স্পিকার

০৫ নভেম্বর ২০২০, ০৯:১৩ PM
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী © ফাইল ফটো

শিক্ষার্থীদের মূল্যবান সময়ের কথা বিবেচনা রেখে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার ২০২০’-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারীর মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার কথা তুলে ধরে স্পিকার বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যেকোন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সময়কে যথাযথ ব্যবহার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ, উপদেষ্টা আ ন ম মিশকাত উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ।

ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence