পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার: বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

৩১ অক্টোবর ২০২০, ০৮:৩৪ AM
নিহত মো. সহীদুন্নবী জুয়েলের স্বজন

নিহত মো. সহীদুন্নবী জুয়েলের স্বজন © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে কোরআন শরীফ অবমাননার অভিযোগ এনে মো. সহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তার স্বজনরা। তারা এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন।

তার স্বজন ওবন্ধুরা জানান, চাকরি হারানোর পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার চিকিৎসা চলছিল। তাদের দাবি, সহীদুন্নবী পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতেন। সে কোনোদিনও পবিত্র কোরআন শরীফের অবমাননা করতে পারে না। তারা অভিযোগ করেন, মিথ্যা অভিযোগ তুলে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

নিহত সহীদুন্নবীর বড় বোন হাসনা আখতার লিপি অভিযোগ করেন, ‘মিথ্যা অভিযোগে তার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের শরীরের হাড়গুলোও পুড়িয়ে ফেলা হয়েছে। লাশটা পেলেও একটা সান্ত্বনা ছিল। আমরা মনে করি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এসময় ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।’

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষুব্ধ জনতা সহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পরে তার শরীর আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬