মায়ের সঙ্গে অভিমান করে ৯ বছরের শিশুর আত্মহত্যা

২৮ অক্টোবর ২০২০, ১২:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মায়ের ওপর অভিমান করে তারামনি নামে ৯ বছরের এক শিশুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারামনির বাবার নাম আনোয়ার গাজী। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার নলুয়া গ্রামে। কেরানীগঞ্জের চুনকুটিয়া মধ্যপাড়া ওপু-দিপুদের বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকে।

আজ সন্ধ্যায় মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মান অভিমান হয় ছোট্ট তারামনির। সন্ধ্যার পরে তারামনির মা বাসা থেকে বের হয়ে পাশের বাসায় গেলে তারামনি ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ঘ সময় ঘরের গেট আটকানো দেখে আশেপাশের প্রতিবেশীরা আসলে জানালা দিয়ে তারামনির ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের ডাক চিৎকারে এলাকার অনেক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। পরে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. রাহাত জানান, আজ রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৯ বছরের একটি বাচ্চা শিশুর ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করি। 

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close