আত্মহত্যা করেছেন এইচএসসি পরীক্ষার্থী কুলসুম

২৭ অক্টোবর ২০২০, ১১:৩১ PM
কুলসুম আক্তার

কুলসুম আক্তার © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের বলাই-কানাই দিঘীরপাড় গ্রাম থেকে সোমবার (২৬ অক্টোবর) রাতে কুলসুম আক্তার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুলসুম কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিজের ঘরেই ছিল কুলসুম । পরিবারের লোকজন কুলসুমকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ পায় না। এসময় তাকে ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ওই শিক্ষার্থীর লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close