নূরানী বোর্ডের চেয়ারম্যান হিসেবে আল্লামা শফীর স্থলাভিষিক্ত হলেন বাবুনগরী

২৭ অক্টোবর ২০২০, ০৩:৫৪ PM
নবনির্বাচিত নূরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা জুনায়েদ বাবুনগরী

নবনির্বাচিত নূরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা জুনায়েদ বাবুনগরী © ফাইল ফটো

হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক, হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের চেয়ারম্যান নিবাচিত হয়েছেন। প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) হাটহাজারী পৌরসভার বোর্ডের প্রধান কার্যালয়ে ‘মজলিসে আমেলা’ বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে বাবুনগরীকে নূরানী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বৈঠকে শফীপুত্র মাওলানা আনাস ও মাওলানা সলিমুল্লাহকে বোর্ডের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের কার্যকরী সভাপতি মাওলানা নোমান ফয়জী।

বৈঠকে মুফতি জসিম উদ্দীনকে সেক্রেটারি (মহাসচিব), মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াইয়া, মুফতি মুহাম্মদ আলী কাসেমীকে সহ-সভাপতি ও হাফেজ মুহাম্মদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়া বৈঠকে মাওলানা মোহাম্মদ ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ও ৮ বিভাগ থেকে নতুন শুরা সদস্য নিযুক্ত করে আমেলাসহ ৩০ সদস্যবিশিষ্ট নতুন শুরা কমিটি গঠন করা হয়।

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬