ঝালকাটিতে বাপ-দাদার ভিটায় কাঁদছেন নচিকেতা, পুরনো ছবি ভাইরাল

২২ অক্টোবর ২০২০, ০৪:২৩ PM
নচিকেতা

নচিকেতা © ফাইল ফটো

ঝালকাটিতে বাপ-দাদার মাটির ভিটায় বসে কাঁদছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। অবাক হয়ে সেই দৃশ্য দেখছে মানুষজন। তাদের থামাতে হিমশিম খাচ্ছে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

তবে এটি ৬ বছর আগের ঘটনা। ২০১৪ সালের নভেম্বরের মাঝামঝি তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী গ্রামে আসেন। ওইদিন হেলিকপ্টারে পিরোজপুরের ভাণ্ডারিয়া শহরের বিহারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন নচিকেতা। নচিকেতা ভাণ্ডারিয়া বিহারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখেন। বিদ্যালয়টি পরিদর্শন শেষে তিনি উপজেলা চেয়ারম্যানের গাড়িতে ভাণ্ডারিয়া শহর থেকে সাড়ে চার কিলোমিটার দহৃরের চেচরীরামপুর গ্রামে তার বাপ-দাদার গাঙ্গুলি বাড়িতে যান।

নচিকেতা জানান, ১৯৪৫-৪৬ সালের দিকে অর্থাৎ ভারত ভাগের আগেই তার বাবা সবারঞ্জন চক্রবর্তী ও মা লতিকা চক্রবর্তী ভারতে চলে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের ফেলে যাওয়া সে ভিটায় এখন মরিয়ম বেগম নামের এক মহিলা বসবাস করেন।

সেই জীর্ণদশার বাড়িটিতে মাথানত করে প্রায় ১০ মিনিট নীরবে বসে থাকেন তিনি। বলেন, এ মাটিতে বসার পর আর উঠতে মন চায় না। আমার বাবা-মা কেউ বেঁচে নেই। থাকলে তাদের সঙ্গে নিয়েই আসতাম। তখন তার চোখের জল অন্যদেরও কাঁদিয়েছে।

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬