৯০-এর গণ আন্দোলন গড়ে তুলতে হবে: নুর

১৭ অক্টোবর ২০২০, ০৫:৫৯ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আইন করে আমাদের দেশ থেকে ধর্ষণ বন্ধ করা যাবে না। ফাঁসির আদেশ দিয়ে ধর্ষণ ঠেকানো যাবে না। এর মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। রাজনৈতিক প্রভাবে যেভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফাঁসি দিলেও তাতে ধর্ষণ বন্ধ হবে না।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ‘এই স্বৈরশাসনের বিরুদ্ধে ৯০-এ যেভাবে আন্দোলন হয়েছিল সেভাবেই আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের দাবি একটাই, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি সংবিধান সংশোধন করে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হয় তাহলে সেটাই করতে হবে। রাষ্ট্র ও জনগণের জন্য, আইনও জনগণের জন্য। তাই রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে আইনকে ১০০ বার সংশোধন করা যাবে।’

আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close