করোনায় সাহসী ভূমিকা পালন করেছে পুলিশ: পলক

১৭ অক্টোবর ২০২০, ০৪:৫৪ PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

করোনাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ সাহসী ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ নিবার সকাল ১১টায় সিংড়া উপজেলা চত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এ কথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে আমরা অত্যাধুনিক সেবা কেন্দ্র দিয়েছি। ৯৯৯ এ সেবা সাধারণ মানুষ পাচ্ছে। যার অবদান আইসিটি মন্ত্রাণালয়ের। যে কোন প্রয়োজনে মানুষ সেবা পাচ্ছে। দুই কোটি ১৬ লাখ ফোন ৯৯৯ এ এসেছে।

তিনি বলেন, সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ১ হাজার পুলিশ কেন্দ্রকে আধুনিকায়ন করা হয়েছে। মানুষ অনলাইনে সেবা পাচ্ছে। এতে দুর্নীতি কমেছে, হয়রানী কমেছে।

আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, বিগত দিনে আইন শৃংখলা চরম অবনতি ছিলো, ডাকাতের ভয়ে সাধারণ মানুষ ঘুমাতে পারতো না। মাননীয় প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অপরাধ যেই করুক, তার ক্ষমা নাই। তার দলীয় পরিচয় নাই। এসব অপরাধীদের বিরুদ্ধে সবসময় বাংলাদেশ পুলিশকে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী কঠোর হুশিয়ারী দিয়েছেন।

অনুষ্ঠানে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও নাসরিন বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬