‘বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন’

১৬ অক্টোবর ২০২০, ০৮:১৬ PM
আইয়ুব বাচ্চু ও তার পরিবার

আইয়ুব বাচ্চু ও তার পরিবার © ফাইল ফটো

বাবুইকে (আইয়ুব বাচ্চু) ছাড়া চলে গেল দুই বছর।

আরো ক’বছর এভাবে যাবে জানি না।

আমাদের মত আপনাদেরও (ভক্তদের) অনেক কষ্টের এই ১৮ই অক্টোবর। আমার বাবুই এর জন্য সবাই মন থেকে দোয়া করবেন। তার ভক্তদের অনেকেরই জানার আগ্রহ আমরা পারিবারিক ভাবে কি করছি ওই দিন, তাই এই কথাগুলো লেখা। আমরা আমার বাবুই এর জন্য তার জন্মদিনে ও গত বছর চলে যাওয়ার এই দিনে যতটুকু করলে আল্লাহ্ খুশি হন ততটুকুই করেছি এবং করে যাব ইনশাআল্লাহ। শুরুতেই বলে নেই, আমরা ঘোষণা দিয়ে কখনোই কিছু করিনি।

ঘোষণা দিয়ে করিনি কারণ আমরা আমার বাবুই এর কাছ থেকেই একটা জিনিস খুব ভাল করে শিখেছি যে, ‘তোমার ডান হাত দান করলে তোমার বাম হাত তা জানবে না। নিঃশব্দে কাজ করবা’- আল্লাহ্ পাকও তা পছন্দ করেন। গত বছর আমরা চট্টগ্রামে তার পছন্দের জায়গাগুলোতে ও মাজার গুলোতে তা করেছি। এইবার পেনডেমিক এর জন্য সবকিছু একটু থমকে গেছে। গতবারের মত এইবারও আমরা দুই ভাইবোনের দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু পেনডেমিক এর কারণে যেহেতু দেশের বাইরে আছি- তাই আসা সম্ভব হলো না। তাই আমরা পারিবারিকভাবে বাবুই এর পছন্দের জায়গাগুলোতেই যেখানে উনি আগেও দিতেন সেই সব জায়গাতেই দোয়া-খায়ের করছি। যেমন আমাদের বাসার পাশের মসজিদে পুরো মাসজুড়ে কোরআন খতম, পারিবারিকভাবে খতম আর এতিমখানায় খাওয়ানো- যেটা বাবুই নিজেই আমাদেরকে সবসময় করার জন্য শিখিয়েছে। এছাড়া বাবুই এর পছন্দের কয়েকটা এতিমখানায় কিছু জিনিস দিচ্ছি তার নামে। আল্লাহ পাক যেন আমাদের এই দান ও ইবাদত কবুল করে নেন। তার ভক্তদের কাছেও অনুরোধ থাকবে যারা তাকে অন্তরের গভীর থেকে ভালোবাসেন তারা অন্তত ওই দিন তার জন্য দুই রাকাআত নামাজ পড়ে দোয়া করবেন।

আল্লাহ্ যেন তার জীবন দশায় যেই সব ভাল কাজ করেছেন, যেই সমস্ত দান নিরবে করেছেন- তার উছিলায় আমার বাবুইকে যেন জান্নাত নসিব করেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা দুই ভাই-বোন আর আমাদের কাছের কয়েকজন মিলে যতদিন বেঁচে থাকবো ততদিন তার জন্য এভাবেই যেন নিঃশব্দে করে যেতে পারি। তার সব সৃষ্টিকে যেন আমরা রক্ষা করতে পারি। তার জন্য যা যা করার ও যতটুকু করার তা আমরা করেই যাব আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের আশা আপনারাও আমাদের এই পথ চলায় সাথে থাকবেন আর বাবুইকে আগের থেকেও বেশি ভালোবাসবেন আর তার জন্য অনেক দোয়া করবেন- শুধু এটাই আমাদের কামনা।

পরিবারের পক্ষ থেকে
ফাইরুজ সাফরা আইয়ুব,
আহনাফ তাজওয়ার আইয়ুব
(প্রয়াত কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর দুই সন্তান)

ট্যাগ: মৃত্যু
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬