ক্ষমা না চাইলে নুরকে বর্জন করবে গণমাধ্যম: এডিটরস গিল্ড

১৪ অক্টোবর ২০২০, ১১:৩৬ PM

© টিডিসি ফটো

একাত্তর টেলিভিশনসহ কিছু গণমাধ্যম বয়কটের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে এডিটরস গিল্ড। আজ বুধবার এডিটরস গিল্ড, বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সংগঠনটি।

বিবৃতিতে গিল্ড সদস্যরা বলেন, একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ধর্ষণের বিষয়ে টকশোতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি অংশ নিতে অস্বীকৃতি জানান। আমরা বিশ্বাস করি সেই অধিকার তার রয়েছে। কিন্তু সেই টেলিভিশনসহ আরও কিছু মিডিয়াকে বর্জন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নুর যে তৎপরতা চালিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পড়ুন: নুর স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি: ডিইউজে

বিবৃতিতে আরও বলা হয়, একাত্তর টিভির যে সাংবাদিক তাকে টকশোতে আমন্ত্রণ জানাতে যোগাযোগ করেছিলেন তার ফোন নম্বর ফেসবুকে ছড়িয়ে দিয়ে নুর গর্হিত অপরাধ করেছেন। প্রতিক্রিয়াশীল মৌলবাদীচক্র এখন সেই নম্বরে ক্রমাগত কল করে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, নুরের এই তৎপরতা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তিনি কি ভুলে গেছেন আজ তার পরিচিতির পেছনে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। নুরকে গণমাধ্যমের বিরুদ্ধে নেয়া এই অবস্থানের জন্য ক্ষমা চাইতে হবে। নয়তো তিনি যেমন কিছু গণমাধ্যম বর্জনের ডাক দিয়েছেন তেমনি গণমাধ্যমও তাকে বর্জন করতে পারে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬