নুর স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি: ডিইউজে

১৪ অক্টোবর ২০২০, ০৭:৪৮ PM
ডিইউজে লোগো ও নুরুল হক নুর

ডিইউজে লোগো ও নুরুল হক নুর © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ‘একাত্তর টেলিভিশন বয়কটের ডাক’ দেওয়াযর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (১৪ অক্টোবর) সংগঠনটির সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, কোনও টেলিভিশনের টকশো’র আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে তিনি গর্হিত অপরাধ করেছেন। সেই নম্বরে প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র ক্রমাগতভাবে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন।

ডিইউজে নেতারা বলেন, একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে নুরুল হক নুরের আহ্বান থেকে সরে এসে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close