আরও এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১১ অক্টোবর ২০২০, ১১:৫৪ AM
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা © সংগৃহীত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকিরের পর আরও এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা পদত্যাগ করেছেন। আজ রবিবার (১১ অক্টোবর) সকালে পদত্যাগ করার কথা জানান মুরাদ রেজা। তিনি বলেছেন, রাষ্ট্রপতি বরাবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। অবশ্য কি কারণে তিনি পদত্যাগ করেছেন সে সম্পর্কে কিছু জানাননি।

এর আগে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন। তিনি জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর বাইরে কিছু নেই বলেও তিনি জানান।

গত বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়ার পর থেকে তাদের পদত্যাগের খবর শোনা যাচ্ছিল। গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬