শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি ডা. জাফরুল্লাহ চৌধুরীর

০৬ অক্টোবর ২০২০, ০৫:২৬ PM
ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ © ফাইল ফটো

দেরি না করে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরব, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপসহ প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে আকামা, ভিসা সমস্যা সমাধানে করণীয় শীর্ষক এক সভায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাটা ভুল হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসিক থেকে শারীরিক নানা সমস্যা হচ্ছে। আমাদের অনেক ছেলে মেয়ে ঝড়ে পড়ছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া দরকার। প্রয়োজনে দুই শিফটে ক্লাস পরিচালনা করা যেতে পারে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া উচিত।

সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সৌদি আরব গিয়ে দেশটির বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করা উচিত। শেখ হাসিনা সেখানে গেলে সৌজন্যবোধ এবং তার সম্মানে ও শিষ্টাচারে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। একইসঙ্গে আমাদের প্রবাসীদের সম্মান দেখানো হবে।

তিনি বলেন, প্রবাসীদের প্রতি এমন ব্যবহারের পরিবর্তে সরকারের উচিত প্রত্যেক প্রবাসীকে সরকারি অর্থে হোটেলে রাখা এবং ভিসা ও আকামার সমস্যার সমাধান করা। দেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন আমাদের দেশের প্রবাসীরা। তাদের প্রতি আমরা সম্প্রতি যে ব্যবহার করছি, তা উদ্বেগের। তাদের প্রতি পুলিশের লাঠিচার্জ জঘন্য অপরাধ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ঘরে না থেকে সৌদি গিয়ে সৌদি বাদশাহর সঙ্গে দেখা করা উচিত প্রধানমন্ত্রীর। তাদের বুঝিয়ে বলা উচিত আমাদের সমস্যার কথাগুলো। প্রধানমন্ত্রী মুসলিম রাষ্ট্রের একমাত্র নারীনেত্রী। তার একটা গুরুত্ব আছে। ফোনালাপে এই সমস্যার সমাধান হবে না। একই সঙ্গে, প্রধানমন্ত্রী সৌদি গেলে সমস্যাগুলো সমাধানের পাশাপাশি অ্যাম্বাসিতে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোও তিনি দেখে আসতে পারবেন।’

সভায় সৌদি প্রবাসী জয়নাল আবেদীন বাকের প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং এগুলো সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।

ইরানে মার্কিন নৌ-অবরোধের কড়া সমালোচনা চীনের
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬