অধ্যক্ষ গোপাল কৃষ্ণের হত্যা রায় শুনে যা বললেন তাঁর স্ত্রী

০৬ অক্টোবর ২০২০, ০১:৪৯ PM
বামে গোপাল কৃষ্ণ মুহুরী ও ডানে তাঁর স্ত্রী উমা মুহুরী

বামে গোপাল কৃষ্ণ মুহুরী ও ডানে তাঁর স্ত্রী উমা মুহুরী

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ হত্যা মামলায় আপিল বিভাগের রায় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তাঁর স্ত্রী উমা মুহুরী। তবে তিনি হতাশার সুরে বলেন, ‘আমার কিছু বলার নেই।’

মামলার তিন আসামি হলেন—আলমগীর কবির, তসলিম উদ্দিন মন্টু ও আজম।

আজ রায়ের পর নিজ বাসায় থেকে তিনি বলেন, ‘হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ড বহাল ছিল। এখন আপিল বিভাগ আসামিদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আমার বলার কিছু নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উমা মুহুরী বলেন, ‘যাঁর এ রকম হয়েছে, যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁরাই কেবল জানেন কষ্ট কী!’

উল্লেখ্য ২০০১ সালের ১৬ নভেম্বরে চট্টগ্রামের জামালখান এলাকার নিজ বাসায় অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা করেন। ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬
ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬