সেপ্টেম্বরে ২৭৩টি সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৩০৪ জনের

০৪ অক্টোবর ২০২০, ০৯:১৩ PM

© ফাইল ফটো

গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৩টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩০৪ জন এবং আহত হয়েছেন ৪৯২ জন। নিহতের মধ্যে নারী ৫৭ জন ও শিশু ৩৮। এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১৪ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। আজ রবিবার রোববার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১০৬ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া দুর্ঘটনায় বাস যাত্রী ১৩, পিকআপ যাত্রী ৬, কাভার্ডভ্যান যাত্রী ২, মাইক্রোবাস যাত্রী ১২, প্রাইভেটকার যাত্রী ৫ ও অ্যাম্বুলেন্স যাত্রী ৬ জন মারা গেছেন। এর বাইরে ট্রলি যাত্রী ৮, সিএনজি যাত্রী ৭, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ২৬, নসিমন-ভটভটি ৯, লেগুনা যাত্রী ৪ এবং বাই-সাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে ১০৮টি (৩৯.৫৬ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৬৯টি (২৫.২৭ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৫৪টি (১৯.৭৮ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৪২টি (১৫.৩৮ শতাংশ) শহরের সড়কে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার কারণ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ২৭৩টি সড়ক দুর্ঘটনার ৭২টিই গাড়ির মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটেছে। এছাড়া ৬১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৫টি পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৪৬টি গাড়ির পেছনে আঘাত এবং ৯টি অন্যান্য কারণে ঘটেছে।

সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ, দেখবেন যেভাবে
  • ০১ এপ্রিল ২০২৬
কু‌ড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
জাপানে ৫ মাত্রার ভূমিকম্প
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence