ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী

০৪ অক্টোবর ২০২০, ০৬:০৯ PM
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সুস্থতা কামনা করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুভার্গ্যজনকভাবে আপনি কভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুনে দুঃখ পেয়েছি। আশা করি আপনি ও মেলানিয়া ট্রাম্প খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কভিড-১৯ থেকে সুস্থ হয়ে শিগগিরই কাজ শুরু করবেন।

এর আগে গত শুক্রবার (০২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তার একজন ঘনিষ্ঠ সহযোগী স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তিনি এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে আছেন’।

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ রাত ৮টার পর
  • ২২ মার্চ ২০২৬
নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence