কুয়েতের আমিরের মৃত্যুতে কাল রাষ্ট্রীয় শোক

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৩ PM
কুয়েতের আমির শেখ সাবাহ

কুয়েতের আমির শেখ সাবাহ © ফাইল ফটো

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ’র মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে আগামীকাল দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই সঙ্গে মরহুম আমিরের রূহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, কুয়েতের আমির শেখ সবাহ (৯১) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬