পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ AM

© ফাইল ফটো

পানিতে ডুবে অমিত কুমার (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

অমিত কুমার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের শ্যামল নাটুয়ার ছেলে এবং কাকড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খালে গোসল করার জন্য ঘর থেকে বের হয়ে যায় অমিত। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় তার স্বজনরা খালের কাছে গিয়ে পানিতে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পানির নিচ থেকে তাকে উদ্বার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close