ছাত্রাবাসে গণধর্ষণ: কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের বিচার চান ডা. জাফরুল্লাহ

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৬ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে গণ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের সংশ্লিষ্টদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিবৃতিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। কলেজ ছাত্রাবাস বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীরা কীভাবে সেখানে অবস্থান করছিল? এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন দায় এড়াতে পারে না। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে গেলে ওই নারীকে ছাত্রাবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ছাত্রলীগ কর্মী রবিউল, তারেক, রনি, সাইফুর, মাহফুজ ও অর্জুন। খবর পেয়ে পুলিশ রাতে ওই দম্পতিকে উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন সেই নারীর স্বামী।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬