পূজার পোশাক পছন্দ না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৬ PM

© প্রতীকী ছবি

পূজার পোশাক পছন্দ না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেনি। ওই শিক্ষার্থীর নাম মিতু দাস (১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। মিতু নড়াইলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুড়িয়া গ্রামের রতন দাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিতুর জন্য তার বাবা একটি থ্রি-পিস কিনে আনেন। থ্রি-পিসের জামার কাপড়ের একটি অংশে সামান্য কাটা থাকায় মিতু সেটি অপছন্দ করেছিল। শুক্রবার বাজার থেকে ওই থ্রি-পিসটি পাল্টিয়ে অন্য মডেলের একটি থ্রি-পিস এনে দেওয়া হয়। পুনরায় আনা থ্রি-পিসটি অন্য মডেলের হওয়ায় মিতু নতুন করে বায়না ধরে। এতে তার পিতা রেগে গিয়ে তাকে বকাবকি করলে সে আত্মহত্যা করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close