১২ ঘন্টার ব্যবধানে একই পরিবারের মা-বাবাসহ মেয়ের মৃত্যু!

২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ AM

© ফাইল ফটো

কুষ্টিয়ার মিরপুরে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মা-বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। ইতোমধ্যে তিনজনেরই মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের লালন মল্লিক (৭০), লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুন (৬৫) ও লালন মল্লিকের মেয়ে মক্কেল আলীর স্ত্রী আঙ্গুরী খাতুন (৪০)।

জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুন। তাকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় দাফন করা হয়।

এদিকে মায়ের মৃত্যুর শোকে মেয়ে আঙ্গুরী খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে বেলা ১১টার দিকে মারা যান।

বড় মেয়ের মারা যাওয়ার কথা শুণে নিজ বাড়িতেই বেলা সাড়ে ১১টায় মারা যান লালন মল্লিক। মাত্র ১২ ঘণ্টার মধ্যে মা-বাবা ও মেয়ের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

তাদের এই মৃত্যু নিয়ে ধুবাইল ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, এটা খুবই মর্মান্তিক ঘটনা। সকাল ৯টায় লালন মল্লিক স্ত্রী আনজেরা খাতুনকে আমরা দাফন করি। বেলা ১১টায় জানতে পারি তার মেয়ে আঙ্গুরী খাতুন মারা গেছেন। কিছুক্ষণ পরই জানতে পারি স্ত্রী ও মেয়ের শোকে নিজ বাড়িতে মারা গেছেন লালন মল্লিক।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close