মসজিদে বিস্ফোরণ

তিতাসের ৪ প্রকৌশলীসহ ৮ জন রিমান্ডে

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৪ PM

© ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের সাময়িক বরখাস্ত হওয়া সিআইডির হাতে গ্রেফতার ৮ কর্মকর্তা-কর্মচারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে আসামিদের হাজির করে পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মাহমুদ জানান, আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

এর আগে শনিবার সকালে এই আট জনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। দুপুরে সিআইডি প্রধান ডিআইজি মাইনুল হাসান প্রেস বিফ্রিংয়ে জানান, গ্রেফতারকৃতরা সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানান, এই আট কর্মকর্তা কর্মচারীকে তিতাস কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করার পর থেকে পুলিশ তাদের নজরদারিতে রেখেছিল। পাশাপাশি তিতাসসহ অন্যান্য সংস্থার সন্দেহভাজনদেরও নজরদারিতে রাখা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের ব্যাপারে জেলা পুলিশ সিআইডি পুলিশকে সহযোগিতা করছে।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close