নদীতে ডুবে নবম শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু

১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬ PM

© সংগৃহীত

নদীর পাড়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের নগরের ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই শিক্ষার্থী হলেন- ফিরিঙ্গিবাজার আলকরণ এলাকার দুদুল দাশের ছেলে জয়ন্ত দাশ (১৬) ও একই এলাকার ঝন্টু দেবের ছেলে অঙ্কন দেব (১৬)। তারা দু’জনই নবম শ্রেণীতে পড়ত।

নিহত জয়ন্ত দাশের বাড়ি পটিয়া উপজেলার বাড়িপাড়ায়। আর অঙ্কনের বাড়ি বোয়ালখালী উপজেলার সর্বাতলী গ্রামে। দু’জনই নগরের ফিরিঙ্গিবাজার আলকরণ ওয়ার্ডে পরিবারের সঙ্গে থাকত।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে জয়ন্ত ও অঙ্কন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীর নেভাল-২ এলাকার ঘাটে বসে। এ সময় একজনের জুতা পানিতে পড়ে যায়। সেই জুতা তুলতে গিয়ে প্রথমে এক বন্ধু পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরেক বন্ধুও পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা
  • ২০ এপ্রিল ২০২৬
গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
  • ২০ এপ্রিল ২০২৬