আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩ AM

© ফাইল ফটো

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশে এর আগে দীর্ঘ সময় ট্রেন যোগাযোগ বন্ধের পর প্রথমে সীমিত আকারে এর টিকেট বিক্রি হলেও এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এর মধ্যে অর্ধেক টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে। আজ বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু হবে। গতকাল মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের তথ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গত ৩১ মে থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এসব আসনের টিকিট করা হতো অনলাইনে। গত ১২ সেপ্টেম্বর থেকে এর অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশের অর্ধেক কাউন্টারে বিক্রি করা হচ্ছে, বাকি অর্ধেক অনলাইনে।

আজ থেকে ট্রেনের সব আসনের অর্থাৎ শত ভাগ টিকিট বিক্রি করা হবে। তবে আসনের অতিরিক্ত অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।

 

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬