করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী।

মৃত আব্দুল কাদের শিবপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে পাবনার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, পাবনায় ১০ হাজার ৩৬৯ জন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত মারা গেছেন নয়জন।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬