ঢাকা ওয়াসার চেয়ারম্যান এম এ রশিদ মারা গেছেন

১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৬ PM

© সংগৃহীত

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ রশিদ সরকার আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা ওয়াসা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. এম. এ রশিদ সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিন বাদ আছর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

গত বছরের ২৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ড. এম. এ রশিদ সরকারকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

ড. এম. এ রশিদ সরকার ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রপ্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন। ঢাকা ওয়াসার পাশাপাশি তিনি এমআইএসটিতে নিউক্লিয়ার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন।

কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা
  • ২০ এপ্রিল ২০২৬
গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
  • ২০ এপ্রিল ২০২৬