কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এসব টিকিটের পুরোটাই বিক্রি হচ্ছে অনলাইনে। তবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক বা ২৫ শতাংশ আসন কাউন্টার থেকে সরাসরি বিক্রি করা হবে। বাকি ২৫ শতাংশ মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টিকিট বিক্রির নতুন নিয়ম আগামী ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। টিকিট ইস্যু করার অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেশনের অনুকূলে নির্দিষ্ট শ্রেণীতে বর্তমান নিয়মে বিক্রিকৃত আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা যদি ছয়টির ঊর্ধ্বে হয় সে ক্ষেত্রে কাউন্টার, মোবাইল অ্যাপ ও অনলাইনে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ছয়টি হলে শুধুমাত্র মোবাইল অ্যাপ ও অনলাইনে ইস্যু করা যাবে।

এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট হতে রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীগণের জন্য দুই শতাংশ আসন সংরক্ষিত থাকে, তা বাদ দিয়ে হিসাব করতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া কাউন্টার, মোবাইল অ্যাপ ও অনলাইন কোটায় অবিক্রিত টিকিট ট্রেন যাত্রার ১২০ ঘণ্টা পূর্বে যে কোনো মাধ্যমে ইস্যু করা।

অপরদিকে সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে টিকিট ইস্যু এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপ ও অনলাইনে টিকিট ইস্যু করা যাবে।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬